সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বর: একটানা চাপানউতরের পর শেষ রক্ষা হল। মঙ্গলবার বিকালে পর আসা খবর অনুযায়ী আলু ধর্মঘট প্রত্যাহার করল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার থেকেই বাজারে পৌঁছে যাবে আলু, এমনটাই প্রতিশ্রুতি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার আশ্বাস এবং সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ধর্মঘট তুলে নিলেন ব্যবসায়ীরা।

রবিবার মন্ত্রী বেচারামের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করার পর সন্তুষ্ট ছিলেন না রাজ্যের আলু ব্যবসায়ীরা। তাঁদের দাবি ছিল ভিনরাজ্যে আলু বিক্রি করতে না দিলে রাজ্যের বাজারে আলু যোগান দেবে না তাঁরা। এই মর্মে মঙ্গলবার আলু ধর্মঘট ডেকে বাজারে আলুর যোগান বন্ধ রেখেছিল আলু মিলের মালিকরা। এর আগে ঝাড়খন্ড সীমানায় লরি বোঝাই আলু পাকড়াও করেছিল রাজ্যের পুলিশ। এই নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠক করে তিনি বলেছিলেন সরকারের অনুমতি না নিয়ে কোনও ব্যবসায়ী যেন ভিন রাজ্যে আলু না পাঠায়। এদিকে আলুর ব্যবসায়ী বক্তব্য, রাজ্যের হিমঘরে যে পরিমান আলু মজুত আছে গোটা ডিসেম্বর মাসে তার অর্ধেক পরিমান আলুতেই চলে যাবে রাজ্যের। কার্যত বাকি আলু ভিনরাজ্যে বিক্রি করতে না পারলে বিপুল ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। তবে অবশেষে আজ ফের কৃষি বিপণন মন্ত্রীর প্রতিশ্রুতিতে রাজি হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা।
আরও পড়ুন: প্রেমিককে বিয়ে না করার তরুণী ও তাঁর স্বামীকে এলোপাথাড়ি কোপ, চাঞ্চল্য নদিয়ার


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা