সময় কলকাতা ডেস্ক:- সরকারি হাসপাতালের ছাদের চাঙড় ভেঙে বিপত্তি। নদিয়ার চাকদহ স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। রবিবার রাতে জরুরি বিভাগের সামনে আচমকাই ছাদের চাঙড় ভেঙে পড়ে। যদিও সেই সময় সেখানে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন রোগী বা তাঁদের আত্মীয়-পরিজনরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, চত্বর জুড়ে ইটের টুকরো আর সিমেন্টের চাঙড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য হাজির হন সাফাই কর্মীরা। ওই ঘটনায় সরকারি হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসেন, সেখানকার এমন অবস্থা কেন? প্রশ্ন রোগীদের আত্মীয়দের।
চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক নার্স জানান, ‘ওখানেই রোগীর আত্মীয়রা বসে থাকেন। অনেক সময় আমরাও অপেক্ষা করি। ভাগ্যিস, দুর্ঘটনার সময় কেউ ছিলেন না। নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।’
সূত্রের খবর, জরুরি বিভাগে ঢোকার মুখে চওড়া গলি রয়েছে। বেশ কিছুদিন ধরেই এই গলির ছাদের চাঙড় বিপজ্জনকভাবে ঝুলছিল। রবিবার রাতে আচমকাই তা ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে দৌড়ে যান হাসপাতালের নার্স ও ওয়ার্ডবয়রা। পৌঁছন হাসপাতাল কর্তৃপক্ষও।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি