সময় কলকাতা ডেস্ক:- বসিরহাটের হাসনাবাদ ব্লকের বরুনহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খুবই শোচনীয়। প্রায় সাড়ে সাত বিঘা জমির উপর গড়ে ওঠা এই হাসপাতাল এখন আবর্জনা, আগাছায় ভরা। আটটি বেড থাকলেও নেই কোনো স্থায়ী চিকিৎসক। প্রতিদিন বহু রোগী এলেও দেখা মেলে না ডাক্তারের। ডাক্তার সপ্তাহে কখনও একদিন আসে আবার কখনও সেটাও নয়। টেকনিশিয়ানই রোগী দেখে, পরীক্ষা করে, ওষুধও দেয়।
স্বাস্থ্যকর্মীরা বলছেন, বারবার জানানো হলেও মেলেনি সুরাহা। অভিযোগ, বরাদ্দ অর্থের হদিস নেই। কাঠের গোডাউনে রূপান্তরিত হাসপাতালের নিরাপত্তা নিয়ে হাজার এক প্রশ্ন। এখন একটা লোহার গেট থাকলেও তাতেও তালা পড়ে না বলে অভিযোগ।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রকে সচল করা হোক, নিয়মিত ডাক্তার নিয়োগ হোক। যাতে বিপদের সময় অন্তত বাঁচার আশা থাকে।


More Stories
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১