Home » শিলিগুড়িতে সিভিক ভলান্টিয়ার-আইনজীবীর মধ্যে সংঘাত ঘিরে চাঞ্চল্য

শিলিগুড়িতে সিভিক ভলান্টিয়ার-আইনজীবীর মধ্যে সংঘাত ঘিরে চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক:- রবিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গিয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। এক আইনজীবীর গাড়িতে ধাক্কা মারে আরেকটি গাড়ি। আইনজীবীর অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত এক সিভিক ভলান্টিয়ার ঘাতক গাড়িটিকে পালানোর সুযোগ করে দেয়। তাঁর স্ত্রীর ভিডিয়ো করতে শুরু করলে সিভিক ভলান্টিয়ারা তখন অশালীন মন্তব্য করেন। এ নিয়ে সিভিক ভলান্টিয়ারদের সাথে বচসা শুরু হয় আইনজীবীর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

এদিকে সিভিক ভলান্টিয়ারের অভিযোগ, পুলিশের সামনেই দুই সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় এবং ছিঁড়ে দেওয়া হয় তাদের জামা।

ওই আইনজীবীর আরও অভিযোগ, মদ্যপ অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার নাকি তাঁদের উপর হামলাও চালান। এই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন সেখানকার স্থানীয় বাসিন্দারা। তাঁরা ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টা ধরে, সেবক রোডে পথ অবরোধ চলে এবং থমকে যায় যান চলাচল। শেষপর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

About Post Author