সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল : ” মেরা কুছ সামান তুমহারে পাশ পড়া হ্যায়.. মেরা ও সামান লটা দো “- সম্ভব নয় তাঁকে কিছু ফিরিয়ে দেওয়া, তিনি যা দিয়েছেন শ্রোতাদের তা চিরকালীন থেকে যাবে । অবশেষে তিনি এবার ঘুমিয়ে পড়লেন শেষ ঘুমে। প্রয়াত আশা ভোঁসলে । ৯২ বছর বয়সে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। চেস্ট ইনফেকশন ছিল -গতকালই আচমকা হার্ট অ্যাটাক হওয়ার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাল্টি অর্গ্যান ফেলিওর হতে শুরু করে। চলে গেলেন আশা। গজল হোক বা রোমান্টিক গান,চটুল গান হোক অথবা রাগ প্রধান – সব ধরনের গানে এমন বহুমুখী পারদর্শিতা তার আগে ভারতে কেউ হয়তো দেখান নি, দেখাবেনও হয়তো না। বাংলায় অজস্র গান গেয়েছেন তিনি। রবীন্দ্র সংগীত পড়েছেন নজরুল গীতি গেয়েছেন।তাঁর গানের জনপ্রিয়তা আকাশচুম্বি। তাঁর বিখ্যাত গানের তালিকা করতে বসলে লিখে শেষ করা যাবে না সেরা গানের নাম।। ‘চুরা লিয়া হ্যায় ‘কিংবা উমরাও জানের গজল অথবা ইজাসতের গান অথবা আর প্রয়াত স্বামী রাহুল দেব বর্মনের সূরারোপিত গানের কথা ভোলা সম্ভব নয় । ভাবগম্ভীর বা লঘু যেকোনো অনুষ্ঠান জমিয়ে রাখতে তাঁর গানের কদর থেকেই যাবে। তিনি থেকে যাবেন তাঁর গানের মধ্যে দিয়ে । হিন্দি – বাংলা সহ প্রাদেশিক ভাষায় গান, বলিউডের সহস্র সহস্র শ্রুতি মধুর গান তাঁর কণ্ঠ হয়ে আসমদ্র হিমাচল ভেসে বেড়াবে বছরের পর বছর, যুগ যুগ ধরে।।
প্রয়াত আশা ভোঁসলে #আশাভোঁসলে


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর