Home » ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে

ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে

Oplus_131072

দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ১৩ জুন : ডিম-থেরাপি এবং চোর স্লোগান। ব্যতিক্রম হল না গ্রেফতার হওয়া উত্তর ২৪ পরগনার অশোকনগর- কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান তৃণমূলের প্রবোধ সরকারের বেলায়। তাঁকে বারাসাত আদালতে এনে প্রিজন ভ্যান থেকে নামানো মাত্রই উড়ে এল, আদালত চত্বর মুখরিত হয়ে উঠল চোর স্লোগানে। দৌড়ে কোনক্রমে আদালতের ভেতরে ঢুকলেন ডিমে ভেজা প্রবোধ সরকার। উল্লেখ্য,পুরসভার সরকারি নথি পুড়িয়ে তথ্য লোপাটের অভিযোগে শুক্রবার চেয়ারম্যান তৃণমূলের প্রবোধ সরকারকে গ্রেফতার করে পুলিশ।  জানা গিয়েছে, বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা শুক্রবার রাতে দেখতে পান পুরপ্রধান নিজের বাড়িতে কাগজ পোড়াচ্ছেন। সন্দেহ হয়,তাঁরা জানতে পারেন গুরুত্বপূর্ণ নথি পোড়াচ্ছেন প্রবোধ সরকার। অতঃপর বিক্ষোভ এমনকি পাশাপাশি জল ঢেলে নথি বাঁচানোর চেষ্টা চলে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রবোধকে থানায় নিয়ে যায়। রাতে লিখিত অভিযোগের দায়ের হয়।পুলিশ তাঁকে গ্রেফতার করে। শনিবার তাঁকে বারাসাত আদালতে নিয়ে আসা হয়। প্রবীণ চেয়ারম্যানকেও ” অভ্যর্থনা ” জানানো হয় ডিম দিয়ে।।

About Post Author