Home » শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার

শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা , ২৪ জুলাই : আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল সরকার। শিক্ষা দুর্নীতি এবং প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্র- ছাত্রীদের লাগাতার আন্দোলনের পরে কেন্দ্র আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়। ছাত্রদের মূল দাবি ছিল তিনটি, যার মধ্যে দুটি মেনে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদানের পদত্যাগের দাবিটি কেন্দ্র প্রাথমিকভাবে মেনে নেয়নি বলেই সূত্রের খবর।কেন্দ্র ও আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিদের (CJP) বৈঠকে ৩টি মূল দাবির মধ্যে দুটি দাবি নীতিগতভাবে মেনে নিয়েছে সরকার।নিট (NEET) বিতর্কে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি মামলা বা এফআইআর প্রত্যাহার করা। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবিতে কেন্দ্র সময় চেয়েছে। তবে প্রাথমিকভাবে, দুটি দাবি মানল সরকার ।

দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্র ও আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিদের (সিজেপি) বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং ছাত্রদের পক্ষে প্রতিনিধি হিসেবে ছিলেন সৌরভ দাস ও আশুতোষ রানকা।বৈঠকে উপস্থিত ব্যক্তিবর্গকেন্দ্রীয় প্রতিনিধি ছিলেন জগৎপ্রকাশ নাড্ডা এবং জিতেন্দ্র সিং।ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রানকা।

বৈঠকের প্রথম দাবি (ক্ষতিপূরণ): প্রশ্নফাঁস ও পরীক্ষার বিতর্কের জেরে যেসব পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাঁদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি কেন্দ্র মেনে নিয়েছে।

দ্বিতীয় দাবি (মামলা প্রত্যাহার): আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সমস্ত আইনি মামলা ও এফআইআর প্রত্যাহার করে নেওয়ার দাবিটিতেও সম্মতি জানিয়েছে সরকার।

তৃতীয় দাবি (শিক্ষামন্ত্রীর পদত্যাগ): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনকারীরা অনড় থাকলেও, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে ।।

আরও পড়ুন ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির উদ্ভব

দুটি দাবি মানল সরকার #ককরোচজনতাপার্টি

About Post Author