সময় কলকাতা ডেস্ক, ১১ জুলাই : শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবার বারুইপুর গেলেন। নিহতের পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষ টাকার চেক। রেললাইন অবরোধ ভাঙচুরের ঘটনা তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী এও বললেন, নিরীহ সাধারণ মানুষের বিক্ষোভ দেখানোর অধিকার রয়েছে, তবে গণপিটুনিতে অপরাধী এবং ভাঙচুর কারীরা ভয়ের মধ্যে থাকুক।
বারুইপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী “ইন্দ্রজিতের নাম-পরিচয় সব জেনে পরিকল্পিত খুন করা হয়েছে” বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন। নাবালিকা ধর্ষণ-খুন এবং পরবর্তীতে ভুল বোঝাবুঝির জেরে অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে মারার (গণপিটুনি) ঘটনার প্রেক্ষিতে তিনি এলাকা পরিদর্শন করেন। আগেও তিনি স্পষ্টভাষায় জানিয়ে ছিলেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তাঁর নাম ও ধর্মীয় পরিচয় দেখেই তাঁকে বেছে বেছে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক ও সামাজিক উসকানি রয়েছে বলে তিনি দাবি করেন। শুভেন্দুর কথায়, “যারা ভোটে হেরেছে তাদের উসকানি। অশান্তিতে অতি বামেদের হাতও থাকতে পারে।” নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের হাতে “২৫ লক্ষ টাকার চেক” তুলে দেন মুখ্যমন্ত্রী। নিহতের দাদা বাপি মণ্ডলকে সরকারি হোমগার্ড বা সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। তাঁর পোস্টিং করা হয়েছে নবনির্মিত সূর্যপুর পুলিশ ফাঁড়িতেই। দাঙ্গাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত ইন্দ্রজিতের বাড়িটি সরকারি খরচে মেরামত করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বৃদ্ধ বাবার জন্য বার্ধক্যভাতা এবং মায়ের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হয়েছে। নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁরা প্রথম দিন থেকে প্রশাসনকে সহযোগিতা করেছেন। সরকারি নিয়ম মেনে তাঁদের পাশেও দাঁড়ানো হয়েছে।নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনগত মঙ্গলবার বারুইপুর পরিদর্শনের সময় নির্যাতিতার পরিবার সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ির দাবি জানিয়েছিল। মাত্র ৪ দিনের মধ্যে সেই দাবি পূরণ করে শনিবার শুভেন্দু অধিকারী নিজেই সূর্যপুর পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন।ঘটনার তদন্তভার বর্তমানে সিআইডি-র (CID) হাতে রয়েছে। শুভেন্দু জানান যে, এই মামলার ‘কাস্টডি ট্রায়াল’ হবে এবং দোষীদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক চরম শাস্তি দেওয়া হবে। ঘটনার পর রেললাইন অবরোধ ও ভাঙচুরের তীব্র সমালোচনা করে তিনি তাঁদের ‘দেশবিরোধী’ বলে আখ্যা দেন। তবে পুলিশকে কড়া নির্দেশ দিয়ে বলেন, মূল অপরাধী ও ভাঙচুরকারীরা ভয়ের মধ্যে থাকুক, কিন্তু কোনো নিরীহ সাধারণ মানুষ যেন পুলিশি হেনস্থার শিকার না হন ।।


More Stories
জামিনে মুক্তি পেয়ে ৬ জনকে খু*ন করল যৌ*ন হেনস্থায় অভিযুক্ত
বারুইপুর গণপিটুনি: মৃত ইন্দ্রজিতের বাড়ি সারাই, যাচ্ছেন শুভেন্দু
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি