সময় কলকাতা ডেস্কঃ গভীর রাতে হালিশহর ভট্ট রোড এলাকার হালিশহর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক কুমার যাদবের গাড়ি লক্ষ করে পরপর দুটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। সেই সময় বাড়িতে রাতের খাবার সারছিলেন কাউন্সিলর অশোক যাদব। হঠাৎ বোমের শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা। বাইরে এসে দেখতে পান তার গাড়ি লক্ষ করে দুটো ছেলে বো্মা মেরে পালিয়ে যায়। কাউন্সিলর অশোক কুমার যাদব বলেন, “এই কাজ সমাজবিরোধীরাই করেছে। তবে যারাই করুক এভাবে আমাকে ভয় দেখানো যাবে না, আমি সাধারণ মানুষের জন্য কাজ করেছি, করে যাব।”

অন্ধকার থাকার কারণে কাওকেই চিনতে পারেন নি তিনি। বোমাবাজির ঘটনায় আতঙ্কে ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। কে বা কারা কোন উদ্যেশ্যে বোমা ছোঁড়ে তা তদন্ত করে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী