সময় কলকাতা ডেস্ক: রাজ্যের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। টানা বেশ কয়েকদিন ধরেই বৃষ্টির ছোঁয়া নেই রাজ্যজুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৫° সেলসিয়াস। প্যাচপ্যাচে গরম নাজেহাল হবে বঙ্গবাসী। মঙ্গলবার ভোরে খানিকটা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়বে শহরের তাপমাত্রা। আপাতত বেশ কয়েকদিন গোটা রাজ্য জুড়ে পরিষ্কার থাকবে আকাশ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াসের মধ্যে থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই। তবে আগামী কয়েকদিনে বাড়তে চলেছে তাপমাত্রা। ঠিক উত্তর বঙ্গের মত দক্ষিণবঙ্গ থাকবে খটখটে শুকনো তবে তাপমাত্রা বাড়তে থাকবে।
তাপমাত্রা বাড়ার ফলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪-৩৫° সেলসিয়াস। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। শীত বৃষ্টির পর এবার প্যাচপ্যাচে গরমে ঘেমে নেয়ে অস্বস্তিতে নাজেহাল হবে বঙ্গবাসী।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!