Home » ফের বড়পর্দায় ব্যোমকেশ বক্সী

ফের বড়পর্দায় ব্যোমকেশ বক্সী

সময় কলকাতা ডেস্কঃ ফের বড়পর্দায় আসতে চলেছে ব্যোমকেশ বক্সী। বেশ কিছুদিন ধরেই অরিন্দম শীলের ছবি ব্যোমকেশ হত্যামঞ্চ’ নিয়ে গুঞ্জন চলছিল টলিপাড়ায়। ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, সোহিনী সরকার। এই ছবির মূল কাহিনী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়েরই। কেননা ছবির মূল কাহিনী ‘বিশুপাল বধ’ লেখার সময়ই প্রয়াত হয়েছিলেন শরদিন্দু। মৃত্যুর আগে কাহিনীটি পুরোপুরি শেষ করে যেতে পারেননি তিনি। এবার সেই ‘অসমাপ্ত কাহিনি’ই বড় পর্দায় আসতে চলেছে! এবার সেই কাহিনিটি শেষ করেলেন পরিচালক অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্ত। সদ্যই মুক্তি পেয়েছে ব্যোমকেশের ট্রেলার।

জানা গিয়েছে, আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশের হত্যামঞ্চ’। একইদিনে মুক্তি পাচ্ছে বলিউডের দুটি বিগ বাজেট ছবি ‘লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষাবন্ধন’ও। তাদের সঙ্গে কতটা পাল্লা দিতে পারবে ব্যোমকেশ? সেটাই এখন দেখার অপেক্ষা।

এক সংবাদমাধ্যমকে পরিচালক অরিন্দম শীল জানিয়েছেন, ‘এটি আমার করা চতুর্থ ব্যোমকেশ। বাকি ব্যোমকেশগুলোর থেকে বেশ কিছুটা আলাদা এই ব্যোমকেশ। আশা করি বাকি সব ব্যোমকেশের মতো দর্শকরা ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-কেও ভালবাসায় ভরিয়ে দেবেন।’

About Post Author