Home » করোনা গ্রাফে স্বস্তি

করোনা গ্রাফে স্বস্তি

সময় কলকাতা ডেস্কঃ অনেকটা কমলো করোনা সংক্রমণ। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। এই পরিসংখ্যানে কিছুটা স্বস্তি মিললেও পুরোপুরি চিন্তা মুক্ত হতে পারছেনা স্বাস্থ্য মহল। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে রাজধানী দিল্লিতে। গত একদিনে দিল্লিতে ২৪১৯ জনের শরীরে থাবা বসিয়েছে করোনা।  একদিনে মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়াও কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়েও যথেষ্ট চিন্তা রয়েছে।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনার কবলে পড়েছেন ১৯,৪০৬ জন। বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৭৯৩ জন। ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৬৪৯ জনের।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪ কোটি ৩৪ লক্ষ ৬৫ হাজার ৫৫২ জন । সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনার টিকা পেয়েছেন প্রায় ২০৬ কোটিরও বেশি মানুষ।

About Post Author