সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাত পেরোলেই ৭৫তম স্বাধীনতা দিবস পালনে মাতবে গোটা দেশ। আর এই দিনই বিশ্বের উচ্চতম চেনাব রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের রেসি জেলার বাক্কাল ও কুরির মধ্যে একটি ইস্পাত এবং কংক্রিট খিলান যুক্ত রেল সেতুই হল চেনাব সেতু। এই উচ্চতম রেল সেতুটি পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে,এই সেতুটি তৈরি করার জন্য খরচ হয়েছে প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩১৫ মিটার। সেতুটি প্রস্তুত করার প্রাথমিক পরিকল্পনা করা হয় ২০০২ সালে। এই সেতুটি তৈরির মূল উদ্দেশ্যই কাশ্মীর উপত্যকার সংযোগ বৃদ্ধি করা। একই সঙ্গে এই সেতুতে এমনভাবে ট্র্যাক বসানো হবে যাতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারে ট্রেন। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই সেতুর আয়ু প্রায় ১২০ বছর। বিশ্বের অন্যান্য নদীগুলির উপরে তৈরি সেতু গুলির উচ্চতা থেকেও এই সেতুটির উচ্চতা অনেকটাই বেশি।

চেনাব নদীর উপর নির্মিত এই রেলওয়ে সেতুটির উচ্চতা ৩৫৯ মিটার এবং দৈর্ঘ্য ১,৩১৫ মিটার। এই রেলওয়ে আর্চ ব্রিজটির বিশেষত্ব হল এর উচ্চতা ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার উঁচু। চেনাব নদীর তলদেশ থেকে ১,১৭৮ ফুট উচ্চতায় তৈরি হয়েছে এই সেতুটি। যেখানে চেনাব সেতু তৈরি হচ্ছে তার চারপাশের পাহাড়ের জমি বেশ কাঁচা। -১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও এই সেতুর উপর কোনও প্রভাব ফেলবে না। এই সেতুটি ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি বেগে চলাচলকারী বায়ুকে সহজেই সহ্য করতে পারবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর