সময় কলকাতা ডেস্কঃ চলতি বছরের ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হল বুধবার। এবার সেরা সেরা অভিনেতা হলেন রণবীর সিং। ’83’ ছবির জন্য সেরা অভিনেতার পুরষ্কার জিতে নিলেন রণবীর। সেরা লিরিক্স বিভাগেও পুরস্কার জিতেছে এই সিনেমা। অন্যদিকে, সেরা অভিনেত্রী হয়েছে কৃতি স্যানন। ‘মিমি’ ছবিতে সারোগেট মাদারের চরিত্রে নজরকাড়া অভিনয়ে জন্য এই পুরস্কার জিতে নিলেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে ‘মিমি’ সিনেমা। সেরা ছবির পুরষ্কার পেয়েছে ‘শেরশাহ’। একনজরে দেখে নেওয়া যাক, ক্যাটাগরি লিস্ট ও বিজয়ীরদের তালিকা-
সেরা অভিনেতা – ‘৮৩’ ছবির জন্য রণবীর সিং
সেরা অভিনেত্রী – ‘মিমি’ ছবির জন্য কৃতী স্যানন
সেরা অভিনেতা (ক্রিটিকস চয়েস) – ‘সর্দার উধম’ ছবির জন্য ভিকি কৌশল
সেরা অভিনেত্রী (ক্রিটিকস চয়েস) – ‘শেরনি’ ছবির জন্য বিদ্যা বালান
সেরা পরিচালক – ‘শেরশাহ’ ছবির জন্য বিষ্ণুবর্ধন
সেরা ডেবিউ (পরিচালক) – ‘রামপ্রসাদ কি তেহরভি’ ছবির জন্য সীমা পাহওয়া
সেরা ছবি – ‘শেরশাহ’
সেরা ছবি (ক্রিটিকস চয়েস) – ‘সর্দার উধম’
সেরা সহ অভিনেতা – ‘মিমি’ ছবির জন্য পঙ্কজ ত্রিপাঠী
সেরা সহ অভিনেত্রী – ‘মিমি’ ছবির জন্য সাই তামহাকর
সেরা ডেবিউ (অভিনেতা) – ‘৯৯ সঙ্গস’-এর জন্য এহান ভাট
সেরা ডেবিউ (অভিনেত্রী) – ‘বান্টি অউর বাবলি ২’ ছবির জন্য শর্বরী ওয়াঘ
সেরা গল্প – ‘চণ্ডীগড় করে আশিকি’ ছবির জন্য অভিষেক কপূর, সুপ্রতীক সেন ও তুষার পরঞ্জপে
সেরা সংলাপ – ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবির জন্য দিবাকর বন্দ্যোপাধ্যায়, বরুণ গ্রোভার
সেরা স্ক্রিনপ্লে – ‘সর্দার উধম’ ছবির ডন্য শুভেন্দু ভট্টাচার্য ও রীতেশ শাহ
সেরা অরিজিন্যাল স্টোরি – ‘চণ্ডীগড় করে আশিকি’
সেরা মিউজিক অ্যালবাম – ‘শেরশাহ’ ছবির জন্য তনিষ্ক বাগচী, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মনত্রোস
সেরা লিরিক্স – ‘৮৩’ ছবির ‘লেহরা দো’ গানের ডন্য কৌসর মুনির
সেরা গায়ক – ‘শেরশাহ’ ছবির ‘মন ভরেয়া ২.০’ গানের জন্য বি প্রাক
সেরা গায়িকা – ‘শেরশাহ’ ছবির ‘রাতাঁ লম্বিয়া’ গানের জন্য আসিস কৌর
সেরা অ্যাকশন – ‘শেরশাহ’ ছবির জন্য স্টেফান রফতার ও সুনীল রড্রিগেস
সেরা আবহ সঙ্গীত – ‘সর্দার উধম’ ছবির জন্য শান্তনু মৈত্র


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র