Home » দেখে নিন স্পাইসি ফ্রায়েড চিকেনের রেসিপি

দেখে নিন স্পাইসি ফ্রায়েড চিকেনের রেসিপি

সময় কলকাতা ডেস্ক: দেরি না করে এবারে দেখে নিন স্পাইসি ফ্রায়েড চিকেন বানানোর সহজ রেসিপি।

উপকরণ

মুরগীর মাংসের ঠ্যাং ,
গোলমরিচ
আদার টুকরো
রসুন
লাল লঙ্কার গুঁড়ো
রেডিমেড চিকেন মশলা
ময়দা
তেল
নুন

পদ্ধতি

মুরগির মাংসের ঠ্যাংগুলি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার একটি ছুরি দিয়ে মাংসের গা চিরে দিলে ভালো করে মশলা ঢুকতে পারবে। এবার আদা, রসুন, গোলমরিচ একসঙ্গে বেটে তা মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেবেন। এতে নুন দিন, লঙ্কার গুড়ো, চিকেন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মশলাটি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এভাবে ১০ মিনিট রেখে দিন। মাংসর গা থেকে যাতে মশলা বেরিয়ে না আসে, তার জন্য ময়দা মেখে নিন, মাংসের গায়ে ময়দার কোট করে দিন। এবার কড়াইতে তেল গরম করে মাংসগুলো সেখানে দিয়ে দিন। এরপর মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত হালকা আঁচে ভালো করে ভেজে নিন।গেলে তুলে নিন। গরম গরম পরিবেশন করুন।

About Post Author