সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল কাছের মানুষ সিনেমার নতুন গান ‘টাকা লাগে’। লোকগান ‘টাকা লাগে’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই গান এবার শোনা যাবে ‘কাছের মানুষ’ ছবিতে। ছবির সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়। গানের বেশিটা জুড়েই দেব। তাঁর সমস্যা, চাকরি না পাওয়া, টাকা না থাকার চিন্তা, হতাশা ফুটে উঠেছে। গানটি গেয়েছেন শিশুশিল্পী প্রাঞ্জল বিশ্বাস। ব্যঙ্গাত্মক একটি সূক্ষ্ম উপাদান সঙ্গে রোজের সংগ্রাম সম্পর্কে কথা বলে এই গান। ঠিক যেন আমাদের মুখের সামনে আয়না ধরে এই গান।
আগামী ৩০ শে সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রসেনজিৎ ও দেব অভিনীত সিনেমা কাছের মানুষ। ট্রেলারেই ইঙ্গিত মিলছে প্রসেনজিৎ ও দেবের এই ছবি একেবারেই অন্যরকম গল্প বলবে। গল্পে উঠে আসবে জীবন ও মৃত্যুর মধ্যে এক দ্বন্দ্ব। ছবিটিতে রয়েছেন টলিউডের একঝাঁক তারকা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়।

ছবিতে প্রসেনজিৎ জীবন বিমা বিক্রি করেন। আর অন্যদিকে মায়ের চিকিৎসার কারণে প্রচুর টাকা প্রয়োজন দেবের। দেবকে জীবন বিমা বিক্রি করতে চান প্রসেনজিৎ। ফন্দি আঁটে দুর্ঘটনায় দেবের প্রাণ গেলে প্রচুর টাকা জোগার হবে, যা দিয়ে চিকিৎসা হবে তার মায়ের। ঠিক এই সময়ই ছবিতে ইশার হাত ধরে প্রেম আসে দেবের জীবনে। পালটে যায় গল্প। শুরু হয় জীবন ও মৃত্যুর মধ্যে লড়াই। এখন পুজোর মরসুমে এই ছবি কেমন ব্যবসা করতে পারে এটাই দেখার।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা