Home » অমৃত মহোৎসব যাত্রায় স্মৃতি ইরানি

অমৃত মহোৎসব যাত্রায় স্মৃতি ইরানি

সময় কলকাতা ডেস্কঃ  তিন দিনের জেলা সফরের শেষ দিনে অমৃত মহোৎসব যাত্রায় যোগ দান করলেন কেন্দীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন জাঙ্গিপাড়ার বোড়হল মোড় থেকে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয় । এই পদযাত্রায় কেন্দীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন বিজেপির একাধিক সাংগঠনিক রাজ্য ও জেলা নেতৃত্ব। জানা গিয়েছে, পদযাত্রা শেষে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ডে একটি পথসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী। এর পর রাজবল হাটে এক বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন তিনি। তারপর রয়েছে আঁটপুর রামকৃষ্ণ মঠে সাংগঠনিক বৈঠক। বৈঠক শেষে পর নতুন ভোটারদের সাথে আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে দলীয় সূত্রে।

উল্লেখ্য, রাজ্যে চলছে বিজেপি নেতৃত্বের বিশেষ বৈঠক। আর সেই বৈঠক সারতেই সোমবার রাজ্যে আসেন স্মৃতি ইরানি। দলীয় বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের উপকৃতদের সঙ্গেও বৈঠক করেন তিনি। রিষরাতে তিনি কেন্দ্রীয় প্রকল্প উপকৃতদের সঙ্গে কথাও বলেন তিনি। হুগলিতে তাঁর একাধিক দলীয় কর্মসূচি সম্পন্ন করে বিকেলে শ্রীরামপুর জগন্নাথ মন্দিরে যান তিনি। এছাড়াও আরও একটি মন্দির দর্শন করেন। এরপর উত্তরপাড়ায় জয় কৃষ্ণ লাইব্রেরীতে গিয়ে সাংবাদিক সম্মেলন করেন। সফরের দ্বিতীয় দিনে হুগলির চন্ডীতলা থানার মশাটে যান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এখানেও দলীয় কর্মীদের সাথে সাংগঠনিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী।

পঞ্চায়েত ভোটের আগেই বিজেপি রাজ্যকে পাখির চোখ করতে চাইছে, বারবার সেই ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নবান্ন অভিযানের পর ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ইতিমধ্যে রাজ্যের নানান প্রান্তরে ছুটে বেড়াচ্ছে। তারই মাঝে কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর নিয়ে জোর চর্চা রাজনীতিবিদদের মধ্যে ।

About Post Author