সময় কলকাতা ডেস্ক: প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে চলছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। মাটি মাফিয়াদের কবলে বেলডাঙ্গার এক বেসরকারি কোম্পানির বিঘা বিঘা জমি। মাফিয়া উপদ্রবে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দা থেকে কোম্পানির ম্যানেজার সকলের। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা না মেলার অভিযোগ উঠছে।

মুর্শিদাবাদের বেলডাঙ্গা ব্লক টু-এর অধীনে রামনগর একটি বেসরকারি কোম্পানির আট হাজার একর জমি এখন ফাঁকা পড়ে আছে। আগে এখানেই ছিল মুর্শিদাবাদের সুগারমিল। তবে তা বহু বছর ধরেই বন্ধ। স্থানীয় মানুষ সেই জমিতে চাষ করছে। পাশাপাশি ফাঁকা জমির সুযোগকে কাজে লাগিয়েছে কিছু মাটি মাফিয়া। রাতের অন্ধকারে, বিদুপাড়া, সোমপাড়া, ও চন্দপুর এলাকায় বিঘার পর বিঘা মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে এই মাফিয়ারা। স্থানীয়দের অভিযোগ, এই মাফিয়ারা এতটাই শক্তিশালি যে কিছুই করতে পারছেনা প্রশাসন।

এবিষয়ে বেসরকারি কোম্পানির ম্যানেজারের অভিযোগ প্রশাসনের দিকে। তিনি বলেন, প্রতিবছর প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।
অন্যদিকে বিএলআরও দেব কুমার দিক্ষিত জানিয়েছেন, ‘অনেক রেড করেছি কিন্তু কাউকে ধরতে পারিনি। তবে পুলিশ ও বিডিওকে নিয়ে জয়েন্ট কমিটি গঠন করে মাটি চুরির দ্রুত সমাধান করব।’ গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন বেলডাঙ্গ ব্লক টু-এর গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন বেলডাঙ্গ ব্লক টু-এর ব্লক ডেভেলপমেন্ট অফিসার।

বালি মাফিয়া,মাটি মাফিয়া, কয়লা মাফিয়া-এই মাফিয়া শব্দটির সঙ্গে এখন পরিচিতরাজ্যবাসী। মাফিয়া রাজের বিরুদ্ধে একাধিক প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি মাফিয়াদের বিরুদ্ধের কঠোর ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।কিন্তু তারপরেও রাজ্যে মাফিয়াদের দৌরাত্ম্য বাড়তে থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন!


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী