Home » প্রয়াত অস্কারজয়ী অভিনেত্রী ও প্রাক্তন ব্রিটিশ মন্ত্রী গ্লেন্ডা জ্যাকসন

প্রয়াত অস্কারজয়ী অভিনেত্রী ও প্রাক্তন ব্রিটিশ মন্ত্রী গ্লেন্ডা জ্যাকসন

সময় কলকাতা ডেস্ক,১৬ জুন :চলে গেলেন গ্লেন্ডা জ্যাকসন। দুবার একাডেমি পুরস্কার বিজয়ী অভিনয়শিল্পী, যিনি মঞ্চ ও পর্দায় প্রশংসিত হয়েছেন বারবার আর যার দ্বিতীয় ইনিংস ছিল রাজনীতি সেই গ্লেন্ডা জ্যাকসন   ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন।তবে অভিনয় থেকে দূরে সরে থাকেন নি তিনি।গ্লেন্ডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লার্নার জানিয়েছেন,  জ্যাকসন লন্ডনে নিজের বাসভবনে বৃহস্পতিবার স্বল্প অসুস্থতার পর মারা যান।লার্নার জানিয়েছেন যে, তিনি সম্প্রতি দ্য গ্রেট এস্কেপারের কাজ শেষ করেছেন, যেখানে তিনি মাইকেল কেন সহ অভিনেতা ছিলেন।

আরও পড়ুন :বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত দক্ষিণের জনপ্রিয় অভিনেতা

গ্লেন্ডা জ্যাকসন ১৯৩৬ সালে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের বিরখেনহেডে জন্মগ্রহণ করেন। জ্যাকসন লন্ডনের রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টে প্রশিক্ষণ নেন।১৯৬০ এবং ৭০ এর দশকের সবচেয়ে বড় ব্রিটিশ তারকাদের একজন হয়ে ওঠেন এবং ১৯৭১ সালে ওমেন ইন লাভের জন্য এবং ১৯৭৪ সালে এ টাচ অফ ক্লাসের জন্য দুটি একাডেমি পুরস্কার জিতেছিলেন।দুবার অস্কার জয় করলেও তিনি খালি অভিনয় নিজেকে সীমাবদ্ধ রাখেন নি।

 

এরপর  গ্লেন্ডা জ্যাকসন রাজনীতিতে ঢুকে পড়েন , ১৯৯২ সালে সংসদে নির্বাচনে জয়ী হন। তিনি লেবার পার্টির একজন আইন প্রণেতা হিসেবে ২৩ বছর অতিবাহিত করেন, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রথম সরকারে পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে ইরাকে আক্রমণের জন্য তিনি ব্লেয়ারের সাথে মতবিরোধে পড়েছিলেন।তিনি বলেন,  জাতিসংঘের অনুমোদন ছাড়াই মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে ব্লেয়ারের অংশ নেওয়ার সিদ্ধান্ত তাকে গভীরভাবে লজ্জিত করেছে।

গ্লেন্ডা জ্যাকসন ২০১৫ সালে পার্লামেন্ট ছাড়ার পর অভিনয়ে ফিরে আসেন এবং শেক্সপিয়রের ‘কিং লিয়ার’-এ সহ তাঁর অভিনয় বহুল প্রশংসিত হয়।২০১৯ সালের মুভি এলিজাবেথ ইজ মিসিং-জ্যাকসনকে আরও খ্যাতি দেয়। তিনি BAFTA পুরস্কার জিতে নেন ,যা ব্রিটেনের একটি অস্কারের সমতুল্য। একটি বর্ণময় চরিত্রের যবণিকাপতন , কর্মময় জীবনের সমাপ্তি।।

আরও পড়ুন : নীল বোতল কি সারমেয় দূরে সরাতে পারে? কুকুররা কি রং দেখতে পায়?

About Post Author