সময় কলকাতা ডেস্ক, ২০ জুন : 2024 loksabha election কুর্সির লড়াই। ২০মে, সোমবার,পঞ্চম দফায় সারাদেশে ৪৯ টি ভোট। পঞ্চম দফার নির্বাচনে সারাদেশে কোথায় কোথায় ভোট? বঙ্গে ৭ টি ভোট রয়েছে হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, আরামবাগ এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পঞ্চম দফার ভোটে বাকি ৪২ টি ভোট কোন কোন কেন্দ্রে তা দেখে নেওয়া যাক।

সোমবার যে ৪৯ টি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে তারমধ্যে সর্বাধিক উত্তরপ্রদেশে। এই রাজ্যে ১৪ টি লোকসভা কেন্দ্রে ভোট। মহারাষ্ট্রে রয়েছে ১৩ টি লোকসভা কেন্দ্রে ভোট। বঙ্গে সাতটি এবং বিহারে ৫টি লোকসভা কেন্দ্রে ভোট হবে ২০মে সোমবার। ওড়িশায়ও ৫ কেন্দ্রে ভোট। ঝাড়খন্ডে ৩ টি লোকসভা কেন্দ্রে ভোট হবে। জম্মু -কাশ্মীর এবং লাদাখে ১ টি করে লোকসভা কেন্দ্রে ভোট।
আরও পড়ুন লকেটকে হারিয়ে ইতিহাস রচনা কি সম্ভব?
উল্লেখ্য চার দফায় ইতিমধ্যেই ৩৮০ কেন্দ্রে ভোট শেষ হয়ে গিয়েছে। পঞ্চম দফার ভোটে সোমবার ৬৯৫ জন প্রার্থী ৪৯ টি কেন্দ্রে ভাগ্য পরীক্ষা করবেন। তাঁদের ভাগ্য নির্ণয় করবেন ৮কোটি ৯৫ লক্ষর বেশি ভোটার। এঁদের মধ্যে ৪ কোটি ২৬ লক্ষ মহিলা ভোটার। ৯৪ হাজার ৭৩২টি পোলিং স্টেশনে ভোট হবে।
আরও পড়ুন উৎসবের মেজাজে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার
পঞ্চম দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে উত্তরপ্রদেশের রায়বেরালিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। আমেথিতে গতবার যিনি রাহুল গান্ধীকে হারিয়েছিলেন সেই স্মৃতি ইরানি পুরোনো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনাথ সিং রয়েছেন লখনউ কেন্দ্রে। লালুপ্রসাদ তনয়া রোহিনী রয়েছেন সরণ লোকসভা কেন্দ্রে, পীযুষ গোয়েল মুম্বাই উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও বারমুলা থেকে পঞ্চম দফার ভোটে রয়েছেন ওমর আব্দুল্লাহ। কাইসারগঞ্জে যৌন নিগ্রহ কাণ্ডে অভিযুক্ত ব্রিজভূষণ সিং-য়ের বদলে তাঁর পুত্র করণ ভূষণ সিংকে টিকিট দিয়েছে বিজেপি যাকে পঞ্চম দফার ভোটে লড়তে দেখা যাবে।
আরও পড়ুন আন্তর্জাতিক মাতৃ দিবস : ভালোবাসার দিনে , শ্রদ্ধার দিনে মাতৃপুজা
আরও পড়ুন পার্থ – অর্জুনের যুদ্ধে কোথায় কে এগিয়ে, কোথায় কে পিছিয়ে?


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
বারাসাতে মেট্রো রেল নিয়ে সংসদে মুখর কাকলি ঘোষ দস্তিদার ঠিক কী বললেন?
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে