Home » Tirupati Laddu: তিরুপতির লাড্ডুতে গরুর চর্বি! প্রায়শ্চিত্ত করতে ১১ দিনের উপবাসের সিদ্ধান্ত উপমুখ্যমন্ত্রী পবনের

Tirupati Laddu: তিরুপতির লাড্ডুতে গরুর চর্বি! প্রায়শ্চিত্ত করতে ১১ দিনের উপবাসের সিদ্ধান্ত উপমুখ্যমন্ত্রী পবনের

সময় কলকাতা ডেস্ক, ২২ সেপ্টেম্বরঃ  তিরুপতির লাড্ডু শেষ কয়েকদিন ধরেই বিতর্কিত বিষয়। মন্দিরের লাড্ডুতে গরুর চর্বি ও মাছের তেল ব্যবহারের অভিযোগ উঠেছে আগেই। ইতিমধ্যে একটি ল্যাব রিপোর্ট  হাতে পেয়েছে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার। যার ভিত্তিতে তাঁরা দাবি করেছে, লাড্ডু নিয়ে করা অভিযোগ সত্য। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ফুঁসে উঠেছে রক্ষণশীল হিন্দু সমাজ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর এই ঘটনার জন্য সরাসরি দায়ী করেছে কংগ্রেসকে। জবাবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধীরা। এই নিয়ে আক্রমণ-পাল্টা আক্রমনের মধ্যেই এবার ঈশ্বরের কাছে ক্ষমাপ্রার্থী দক্ষিণী সুপারস্টার তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। ভগবানের কাছে প্রায়শ্চিত্ত স্বরূপ রবিবার গুন্টুরের দশাবতার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এগারো দিনের উপবাস শুরু করলেন তিনি। তাঁর বক্তব্য, ভুল বিরোধীরা করলেও তা ভগবানের মন্দিরে হয়েছে। তাই তা পাপ। কার্যত প্রায়শ্চিত্ত করতেই হবে।” এগারো দিন পর তিরুপতি মন্দির দর্শন করে উপবাস ভাঙবেন তিনি।

আরও পড়ুনঃ RG KAR Case: সন্দীপের নার্কো অ্যানালিসিসের আর্জিতে এবার আদালতের দারস্থ হবে সিবিআই

পবনের মতে তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি মেশানোর ঘটনা খুবই দুঃখজনক। এনিয়ে প্রায়শ্চিত্তের বার্তা দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লিখেছেন, “ভুলটা যারাই করুন না কেন, মূল কথা হল তিরুপতির প্রবিত্রতা নষ্ট হয়েছে। ভগবান শ্রী তিরুপতি বালাজি আমাদের আরাধ্য। সংস্কৃতি, আস্থা, বিশ্বাস ও শ্রদ্ধার কেন্দ্রস্থল এই মন্দির। এই ঘটনায় মানসিকভাবে আহত হয়েছি। ভগবান ভেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনা করছি এই চরম দুঃখের মুহূর্তে ঈশ্বর যেন আমাদের শক্তি দেন। এই ঘটনায় ভগবানের কাছে আমি প্রায়শ্চিত্ত স্বরূপ ১১ দিন উপবাস করব। উপবাস শেষে আমি তিরুপতি মন্দিরে ভগবানের দর্শন করে বাড়ি ফিরব।”

আরও পড়ুনঃ Dev in Ghatal: বন্যা প্লাবিত ঘাটালে ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন দেব, মুখ মুখললেন ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়েও

প্রসঙ্গত, এই তিরুপতি লাড্ডু নিয়ে বিতর্ক এখন শুধু অন্ধ্রপ্রদেশের থেমে নেই। বিতর্কের জল গড়িয়েছে অযোধ্যাতেও। এবছর জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ একাধিক ভিআইপি। এদিন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাশ জানিয়েছেন প্রাণ প্রতিষ্ঠার ওই অনুষ্ঠানে ৩০০ কেজি লাড্ডু প্রসাদ হিসাবে এসেছিল তিরুপতি মন্দির থেকেই। যা শোনার পর থেকেই ফুঁসে উঠেছে অযোধ্যার হিন্দুরা ধর্মাবলম্বীরা।

About Post Author