Home » Harvinder Singh: খেলরত্ন পুরস্কারে ‘বৈষম্য’ কেন? মনুর পর প্রশ্ন প্যারালিম্পিকে সোনাজয়ী হরবিন্দরের

Harvinder Singh: খেলরত্ন পুরস্কারে ‘বৈষম্য’ কেন? মনুর পর প্রশ্ন প্যারালিম্পিকে সোনাজয়ী হরবিন্দরের

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৫ ডিসেম্বর: খেলরত্ন পুরস্কারের মনোনয়ন নাম না আসায় সম্প্ৰতি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মনু ভাকেরের বাবাকে। প্যারিস অলিম্পিকে দেশের জন্য জোড়া পদক জয়ী মনুর পর এবার একই অভিযোগে সরব দেশের এক এক পদক জয়ী হরবিন্দর সিং। প্যারিস প্যারালিম্পিকে আর্চারীতে সোনা জিতেছেন তিনি। তবুও নাম যায়নি খেলরত্ন মনোনয়নে। তাঁর সঙ্গে ‘বৈষম্য’ করা হয়েছে বলে অভিযোগ তুলে সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন হরবিন্দর। তাঁর সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ Mohun bagan: স্টুয়ার্ট, দিমিত্রি, আশিক ছাড়াই লড়বে বাগান, পাঞ্জাবের বিরুদ্ধে মোলিনার ভরসা আলবার্তোতেই

নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে একাধিক প্রশ্ন তুলেছেন হরবিন্দর। পোস্টটিতে তিরন্দাজ লিখেছেন, “খেলাধুলোর জগতে বৈষম্য। ২০২০-র প্যারালিম্পিকে সোনাজয়ীরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। কিন্তু ২০২৪-র প্যারালিম্পিকে সোনাজয়ীরা কেন পাবেন না? একই প্রতিযোগিতা, একই সোনা, একই গৌরব। কিন্তু পুরস্কারের ক্ষেত্রে বৈষম্য কেন?” হরবিন্দরের সেই পোস্টে তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। জাতীয় তিরন্দাজি কোচ ও দ্রোণাচার্য্য সম্মানে ভূষিত জীবনজ্যোত সিং তেজাও খেলরত্ন দেওয়ার অনুরোধ করেছেন তিরন্দাজ।

আরও পড়ুনঃ Australian Squad for 4th test: মেলবর্ন টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া, সমস্ত জল্পনা উড়িয়ে দলে রয়েছেন হেড

উল্লেখ্য, পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেনে সোনা জিতেছিলেন ভারতের হরবিন্দর সিং। প্রথম ভারতীয় তিরন্দাজ হিসাবে প্যারালিম্পিক থেকে সোনার পদক নিয়ে ফিরেছেন হরবিন্দর। টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। পরপর দুই প্যারালিম্পিকে পদক জেতার নজিরও তাঁর নামে। সমাপ্তি অনুষ্ঠানে প্রীতি পালের সঙ্গে তেরঙ্গা পতাকা বহনের দায়িত্বেও ছিলেন হরবিন্দর সিং।

About Post Author