সময় কলকাতা,নিজস্ব প্রতিনিধি: এক বছরের মধ্যে ছত্রিশগড়ের বস্তার থেকে মাওবাদ নির্মূল করবার যে ডেড লাইন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, তার দিন গোনা শুরু হয়ে গেছে। এই রকমটাই দাবি করলেন বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ। পি সুন্দররাজ বলেন বস্তার অঞ্চলে মাওবাদীরা ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে প্রায় ৩৪০ জন মাওবাদী ক্যাডার পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। এখন বর্তমানে খুব বেশি হলে ১২০০ মত কট্টর মাওবাদী রয়েছে। যাদের মধ্যে ৪০০ সরাসরি পিপলস লিবারেশন গেরিলা আর্মির সঙ্গে যুক্ত। বাকিটা মাওবাদীদের বিভিন্ন গণ সংগঠনের সঙ্গে কাজ করছে। আমাদের মূল লক্ষ্য আপাতত যারা সামরিক পোশাকে গেরিলা আর্মির সঙ্গে রয়েছে তাদেরকে নিকেশ করা। তাহলে বাকিদের আস্তে আস্তে খতম করে দেয়া যাবে অথবা তারা আত্মসমর্পণ করবে।
তবে বিশেষজ্ঞরা বলছেন বস্তার দণ্ডকারণ্য অঞ্চলের এই লড়াই প্রায় ৪০ বছর ধরে চলছে। সুতরাং সামরিকভাবে মাওবাদী ক্যাডারদের শেষ করে দেয়ার পরেও মাওবাদীরা যে কখনও ফিরে আসবে না, এর কোন নিশ্চয়তা নেই। বিশেষ করে সেন্ট্রাল কমিটির অনেক সদস্য এখনও অধরা এবং সক্রিয়। তবে শেষ পর্যন্ত কি ঘটবে তার উত্তর একমাত্র সময়ই দিতে পারবে।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা