Home » অবশেষে মুম্বাই ছন্দে, প্রশ্ন সূর্যকে নিয়ে

অবশেষে মুম্বাই ছন্দে, প্রশ্ন সূর্যকে নিয়ে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক : রোহিত, সূর্য, বুমরা, হার্দিক, তিলকদের মতো ভারতের হয়ে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করা আন্তর্জাতিক তারকা এবং একাধিক নামীদামী বিদেশী তারকা! তবুও এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ফল অত্যন্ত করুণ। তবে সূর্য হার্দিক ছাড়াও যে সহজে জেতা যায় তা এবার আইপিএলে চমক দেখানো পাঞ্জাবের বিরুদ্ধে প্রমাণ করে দিলেন তিলক -শারদুলরা। এক বল বাকি থাকতেই ২০১ রানের টার্গেট তাড়া করে জিতল মুম্বাই। মনে হতেই পারে সূর্য কুমার যাদব না থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে শাপে বর হয়েছে। সূর্য কুমার যাদব এবার আইপিএলে চূড়ান্ত ব্যর্থ। ভারতীয় টিটোয়েন্টি দলের অধিনায়কের ভবিষ্যত নিয়ে উঠছে প্রশ্ন। স্কাইকে ছাড়া যেভাবে মুম্বাই দল জিতল তারপরে ভারতীয় দলে জায়গা পাওয়া ভবিষ্যতে তার কঠিন হবে বলাইবাহুল্য।।

About Post Author