Home » সময় নষ্ট করবেন না : ছাত্রদের উপরে “পুলিশের অত্যাচার” নিয়ে সুপ্রিম মন্তব্য

সময় নষ্ট করবেন না : ছাত্রদের উপরে “পুলিশের অত্যাচার” নিয়ে সুপ্রিম মন্তব্য

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২২ জুলাই : শিক্ষা দুর্নীতি এবং নিট (NEET ) প্রশ্নপত্র ফাঁস।দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশেষে স্বয়ং এনিয়ে বলেছেন, গুরুতর পাপ ও ঘোর অন্যায়। এ নিয়ে কাউকে রেয়াত করা হবে না। তবে এনিয়ে ছাত্র-ছাত্রী এবং ককরোচ পার্টির আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়ে মাথা ঘামাতে রাজি নয় সুপ্রিম কোর্ট। এবার এনিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য শীর্ষ আদালতের। আন্দোলনকারীদের ওপরে পুলিশের অত্যাচার নিয়ে জনৈক আইনজীবী কী অভিযোগ করেছেন তা নিয়ে সময় নষ্ট করতে নারাজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি এবং পুলিশ মিছিলকারীদের উপরে ‘অত্যাচার’ চালিয়েছে অভিযোগ করে শীর্ষ আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী। এ নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। সে দিনের ঘটনার ভিডিয়ো আদালতকে দেখাতে চেয়েছিলেন আবেদনকারী আইনজীবী। প্রধান বিচারপতি সাফ বলে দেন, ‘‘আমাদের সময় নষ্ট করবেন না।’ উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এক শুনানি চলাকালে সূর্যকান্তের ককরোচ কেন্দ্রিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জন্ম নিয়েছিল ককরোচ জনতা পার্টি এবং প্রতিষ্ঠার জন্ম লগ্ন থেকেই শিক্ষা দুর্নীতিতে সরব হয়ে ওঠে দলটি ।।

About Post Author