Home » দেশে চতুর্থ দফার ভোটে বঙ্গের ৮ কেন্দ্রের হাল হকিকত

দেশে চতুর্থ দফার ভোটে বঙ্গের ৮ কেন্দ্রের হাল হকিকত

সময় কলকাতা ডেস্ক : 2024 Lok Sabha Elections দেশে ১০ টি রাজ্যের ৯৬ টি লোকসভা কেন্দ্রের ভোট সোমবার,১৩ মে। বঙ্গে রয়েছে ৮ টি লোকসভা কেন্দ্র যেখানে ভোট হচ্ছে। এই ৮ টি কেন্দ্রে ১ কোটি ৪৫ লক্ষের বেশি ভোটার ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত করবেন।  ভোটে বঙ্গের ৮  কেন্দ্রে এদিন তৃণমূল কংগ্রেসের ও বিজেপির ৮ জন করে প্রার্থীর, সিপিআইএমের ৬ জন এবং কংগ্রেসের ২জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিনের আগে বঙ্গে ১০ টি লোকসভা কেন্দ্রে ভোট দান সম্পন্ন হয়েছে।

চতুর্থ দফার ভোটে বঙ্গে ১৫ হাজার ৫০৭ টি বুথের মধ্যে ৭১১ টি বুথ মহিলা নিয়ন্ত্রিত।  স্পর্শ কাতর বুথ রয়েছে ৩৬৪৭টি।  চতুর্থ দফায় সবচেয়ে বেশি বুথ রয়েছে বহরমপুরে।

চতুর্থ দফায় ভোটে বঙ্গের ৮  কেন্দ্রে বেশ কিছু এমন প্রার্থী রয়েছেন যারা হাই -প্রোফাইল। বঙ্গের বেশ কিছু প্রার্থীর দিকে চোখ সারা বঙ্গের, কিছু এমন প্রার্থী রয়েছেন যাদের দিকে চোখ সারা ভারতের।

চতুর্থ দফার ভোটে সারা ভারতের চোখ থাকবে প্রধানত বহরমপুরের দিকে যেখানে কংগ্রেসের অধীর চৌধুরী ও তৃণমূল কংগ্রেসের তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসানসোলে রয়েছেন তৃণমূলের শত্রুঘন সিনহা যার দিকে দেশের নজর। দুর্গাপুর কেন্দ্রে রয়েছেন তৃণমূলের প্রার্থী আরেক প্রাক্তন তারকা ক্রিকেটার কীর্তি আজাদ। সারা দেশের নজর অবশ্যই থাকবে কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের দিকে  যার সাংসদ পদ খারিজ করেছিল এথিক্স কমিটি। ভোটে বঙ্গের ৮  কেন্দ্রের ভোটাররা এদিন তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন।

এছাড়াও তামাম বঙ্গের নজর থাকছে দুর্গাপুর ও আসানসোলের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও এস এস আলুওয়ালিয়ার দিকে। এছাড়া বীরভূম কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায় কি করবেন তাও নির্ধারিত হবে সোমবার যার ফল জানা যাবে আগামী ৪ জুন।।

আরও পড়ুন দেশে সোমবার চতুর্থ দফার ভোটে নজরে অন্ধ্র প্রদেশ

 

About Post Author