Home » নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, ধৃত অর্জুন সিং ‘ঘনিষ্ঠ’ চন্দন গুপ্ত

নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, ধৃত অর্জুন সিং ‘ঘনিষ্ঠ’ চন্দন গুপ্ত

সময় কলকাতা ডেস্ক:- গত ৯ আগস্ট নবান্ন অভিযানের দিন পুলিশকে মারধরের ঘটনায় প্রথম গ্রেফতারি পুলিশের। তদন্তে নেমে জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্তকে গ্রেফতার করল নিউমার্কেট থানার পুলিশ।

প্রসঙ্গত, নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আহত হন একাধিক পুলিশকর্মী। হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশকে মারধর করার অভিযোগে ৭টি এফআইআর দায়ের করা হয়েছিল। সেই ঘটনাতেই একজনকে গ্রেফতার করা হল। নবান্ন অভিযানের পরই একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্তে নেমে বউবাজার ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে অভিযুক্ত চন্দন গুপ্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

উল্লেখ্য, নবান্ন অভিযানের দিন যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন বিজেপি নেতাকেও নোটিস পাঠিয়েছে পুলিশ। এবার প্রথম ব্যক্তিকে গ্রেফতার করা হল। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ অগস্ট নবান্ন অভিযানের দিন অভয়ার মা-বাবার সঙ্গে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। তবে তাঁদের হাতে দলীয় পতাকা ছিল না। বরং ভারতের জাতীয় পতাকে নিয়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন তাঁরা।

About Post Author