সময় কলকাতা ডেস্ক:- বৃষ্টির রাতই কেড়ে নিল দুটি নিষ্পাপ প্রাণ। প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে গিয়ে, মৃত্যু হয়েছে দুই শিশুর। মঙ্গলবার গভীর রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন পাখালু পাড়ায় ঘটে যায় এই দুর্ঘটনা।
সূত্রের খবর, এদিন রাত সাড়ে দশটার দিকে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন পাখালু পাড়ায় পরিমল মহন্তের বাড়ির একাংশ ধসে পড়ে চাপা পড়ে যায়, তার তিন বছরের মেয়ে মধুমিতা ও দেড় বছরের ছেলে দেবায়ন। দেখা মাত্রই তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে, বাঁচানো যায়নি তাদের দু’জনকেই। স্বভাবতই, এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুই সন্তানের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় পাড়ার পরিবেশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোরের আলো থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, টানা বৃষ্টির জেরে দেওয়ালের গঠন দুর্বল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্থানীয়দের বিশেষত পুরনো ও জীর্ণ বাড়িতে বসবাসকারীদের জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?