Home » মহিলাদের একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত

মহিলাদের একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মহিলাদের একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত।

মহিলাদের এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে স্থান নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না ভারতের কাছে। এই ম্যাচে  ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা, প্রতিকা রাওয়াল।১০৯ রান করেন স্মৃতি মান্ধানা। প্রতিকা রাওয়ালের সংগ্রহ ১২২। এদিনে শতরানে মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মৃতি। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে প্রথম এবং আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি করলেন প্রতিকা। জেমাইমা রডরিগেজ করে যান ৫৫ বলে অপরাজিত ৭৬। ভারত তোলে ৩ উইকেটে ৩৪০। বৃষ্টির কারণে পুরো ইনিংস খেলতে পারেনি ভারত। ৪৯ ওভারে শেষ হয় ইনিংস।

ব্যাট করতে নেমে   নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ডিভাইনের দল। ক্রান্তি গৌড়ের শুরুতেই আউট হয়ে যান সুজি বেটস (১)। তাতে আরও চাপে পড়ে যায় কিউয়িরা। অন্য ওপেনার জর্জিয়া প্লিমার (২৫ বলে ৩০) এবং তিন নম্বরে নামা অ্যামেলিয়া কের (৫৩ বলে ৪৫) দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু চার নম্বরে নেমে দলকে আবার চাপে ফেলে দেন অধিনায়ক ডিভাইন (৬)। ফলে ওভার প্রতি রান তোলার লক্ষ্য ক্রমশ বাড়তে থাকে নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত ২৭১ রানেই আটকে গেল নিউজিল্যান্ড। ভারত সেমিফাইনালে পৌছে গেল।

About Post Author