সময় কলকাতা ডেস্ক, ৩১ জানুয়ারি : রেজিনগরে বড়সড় সভা করলেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তৃণমূলের রাজ্যের প্রভাবশালী নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার কে হুমায়ুনের দলে যোগ দিতে দেখা গেল। শনিবার রেজিনগরের সভায় হুমায়ুন কবীরের সঙ্গী হিসেবে দেখা গেল আসাদউদ্দিন ওয়েইসির দল মিম, এসডিপিআই ও আজাদ সমাজ পার্টি। মিমের তরফে রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি এবং আজাদ সমাজ পার্টির রাজ্য ইনচার্জ ইন্তাজ আহমেদ মোল্লা উপস্থিত ছিলেন সভায়। রেজিনগরের সভায় হুমায়ুনের দলে যোগ দিয়েছেন তাঁর ছেলে তথা বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদ রবীন, পঞ্চায়েত সমিতির দলনেতা তৃণমূলের জহিরুদ্দিন মোল্লা ও কংগ্রেসের সাধারণ সম্পাদক পীরজাদা বসিরহাট হুমায়ুন আমিন। এদিন সভা থেকে হিন্দুদের ভাগীরথীর জলে ভাসানো সংক্রান্ত বিবৃতির ক্ষমা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দায়ী করেন হুমায়ুন কবীর। তিনি এও বলেছেন আই এস এফ ও সিপিএম স্বাগত, না এলে মিমকে নিয়েই তিনি লড়াই করবেন।।
হুমায়ুনের দলে ফিরহাদের জামাই, সভাসঙ্গী মিম
Oplus_131072


More Stories
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড
পুলিশের জালে স্বপন সাহা, মালবাজারে দোলাচল
মমতা প্রমাণ করলেন কর্মীরাই আসল তৃণমূল