Home » সিডনিতেই শেষ ওডিআই, কিং কোহলির বিদায়েই ইঙ্গিত

সিডনিতেই শেষ ওডিআই, কিং কোহলির বিদায়েই ইঙ্গিত

 

টি২০, টেস্টের পর এবার ওডিআই থেকেও অবসর নেবেন কিং কোহলি।  পার্‌থে নেমে আট বল খেলেছিলেন কোহলি। জশ হ্যাজেলউডের ও মিচেল স্টার্কের বল সামলাতে পারেননি। পয়েন্ট অঞ্চলে গায়ের জোরে শট মারতে গিয়ে আউট হয়েছিলেন। অ্যাডিলেডে হ্যাজেলউড, স্টার্ককেও সামলাতে হয়নি। সামনে ছিলেন অনামী জেভিয়ার বার্টলেট। তাঁর প্রথম দু’টি বল ছাড়েন কোহলি। দেখে মনে হচ্ছিল, অফ স্টাম্পের বাইরের বল দেখে খেলার চেষ্টা করছেন। তৃতীয় বল ডিফেন্ড করেন। চতুর্থ বল পিচে পড়ে ভিতরে ঢোকে। বলে ব্যাট লাগাতে পারেননি কোহলি। বল গিয়ে লাগে প্যাডের মাঝে। আম্পায়ার সঙ্গে সঙ্গে আউট দেন।

পয়া মাঠ থেকে ০ রানে আউট হওয়ায় আবেগে ভেসে গেল গোটা স্টেডিয়াম। কোহলি অ্যাডিলেড ওভালের দর্শকদের দিকে তাকিয়ে রইলেন, ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠল, তারপর ডান হাত তুলে নীরবে বিদায় জানালেন। এটাই কি অবসরের ইঙ্গিত দিলেন কিং কোহলি। সিডনিতে শেষ একদিনের ম্যাচ এখনও বাকি। সেই ম্যাচের পরই হয়ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।

বছরে সবচেয়ে কম ওডিআই ম্যাচ হয়। কোহলি যা খেলছেন, তাতে পরের সিরিজে তাঁর সুযোগ পাওয়া কঠিন। তাঁর হয়ে দাবি তুলবে কে?। কারণ, যদি তিনি রান করতেন, তা হলে কোহলিকে খেলানোর দাবি বাড়ত। সেটা তো তিনি করতে পারছেন না। রোহিত রান করায় তাঁকে বাইরে রাখতে হলে ভাবতে হবে থিঙ্ক ট্যাংককে। কোহলির আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই অবসর নেওয়া উচিত কি না, সে বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই নানা মন্তব্য করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা।

About Post Author