Home » বিরাট দাপটে ভারতের জয় ১৭ রানে

বিরাট দাপটে ভারতের জয় ১৭ রানে

Oplus_131072

সময় কলকাতা, ৩০ নভেম্বর :  দক্ষিণ আফ্রিকার দুই অলরাউন্ডার মার্কো জানসেন ও করবিন বস এবং ব্যাটার ব্রিটসকে ব্যাট হাতে ঝড় তুললেও শেষ পর্যন্ত জিতল ভারতই।  রাঁচিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের এক দিনের সিরিজে ভারত ১-০ ফলে এগিয়ে গেল। মূলত বিরাট কোহলির দাপটে এসেছে জয়। রোহিত সহ অন্য সিনিয়র ব্যাটারদেরও দেখা গেল ছন্দে।  সিনিয়র ব্যাটারদের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে মুখ থুবড়ে পড়া ভারত জয়ের রাস্তায়। ভারতের জয় ১৭ রানে ,  গম্ভীরের মুখে হাসি।

রবিবার রাঁচিতে ৩৫০ রানের টার্গেট তাড়া করে ১১ রানে তিন উইকেট খুইয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।  শুরুতে ভারতের দেওয়া ধাক্কা সামলে নেন ব্রিটসকে -জানসেন -বস। তাঁরা ছাড়াও দক্ষিণ আফ্রিকার অন্য টেল এন্ডাররা ভারতীয় বোলারদের যেন ত্রাস হয়ে উঠেছিলেন। তবুও  চার বল বাকি থাকতেই জয় এল। প্রসিদ্ধ কৃষ্ণার বলে বসের ক্যাচ রোহিত শর্মা তালুবন্দি করতেই ৩৩২ রানে অল আউট হয়ে যায় প্রোটিয়া-রা।রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ম্যাচে জয় আসে। এই জয়ের নেপথ্যে মূল কারিগর বিরাট কোহলি।

কোহলি এদিন ১৩৫ রান করলেন। সেঞ্চুরি শুধু করলেন তাই নয় – তাঁর ব্যাটিং ও আত্মবিশ্বাস দেখে মনে হল পুরনো সেরা ফর্মের বিরাট। ভারতের ৩৪৯ রানের পেছনে বিরাট ছাড়াও বড় ভূমিকা নিয়েছিলেন রোহিত (৫৭), রাহুল (৬০) ও জাদেজা (৩২)। রাহুলকে বাদ দিলে অন্য তিনজনের বয়স ৩৭-৩৮। তাঁরা আরও একবার বোঝালেন বয়স সংখ্যা মাত্র। সিনিয়র ব্যাটারদের সৌজন্যে হারতে থাকা গম্ভীরের মুখে হাসি।।

আরও পড়ুনVirat Kohli: কানপুর টেস্টের আগে ‘বিরাট’ মাইলফলকের সামনে দাঁড়িয়ে কিং কোহলি

ভারতের জয় ১৭ রানে  #ভারতেরজয়১৭রানে

About Post Author