Home » পাসপোর্ট গরম : বিশ্বকাপে পাকিস্তানের জায়গা নিতে আগ্রহী উগান্ডা

পাসপোর্ট গরম : বিশ্বকাপে পাকিস্তানের জায়গা নিতে আগ্রহী উগান্ডা

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৩১ জানুয়ারি : “পাসপোর্ট গরম” আর এরকম অবস্থায় পাকিস্তান সরে দাঁড়ালেই  ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী উগান্ডা। আইসল্যান্ড এর পরে পাকিস্তানকে বিদ্রূপ উগান্ডার।তবে বাস্তবে আইসল্যান্ডের মতো স্রেফ মজা বা ফাঁকা আওয়াজ নয় উগান্ডার। পাকিস্তান সরে দাঁড়ালে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্থান পাওয়ার প্রধান দাবিদার তারাই।

পাকিস্তান যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী সেই শূন্যস্থান পূরণে সবচেয়ে এগিয়ে আছে উগান্ডা উগান্ডা ক্রিকেট। সোশ্যাল মিডিয়ায় মজা করে জানিয়েছে যে, তারা তাদের ‘পাসপোর্ট ও ব্যাগ’ নিয়ে সম্পূর্ণ প্রস্তুত।আইসিসি নিয়ম অনুযায়ী, কোনো মূল দল অংশগ্রহণ না করলে র‍্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকা সহযোগী দেশগুলো সুযোগ পায়। উগান্ডা বর্তমানে শীর্ষ ২০-এর বাইরে থাকা দলগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।এর আগে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে । সেই ধারাবাহিকতায় পাকিস্তান সরে দাঁড়ালে উগান্ডা গ্রুপ এ-তে ভারত,নামিবিয়া,  নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলার সুযোগ পেতে পারে।।

About Post Author