Home » হরিয়ানার ছেলে শাহবাজ হরিয়ানাকে ধ্বংস করলেন

হরিয়ানার ছেলে শাহবাজ হরিয়ানাকে ধ্বংস করলেন

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ৩১ জানুয়ারি : হরিয়ানার মেওয়াতের বাসিন্দা শাহবাজ ছাত্র হিসেবে ছিলেন অত্যন্ত মেধাবী। ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্রিকেট বেছে নিয়েছিলেন তিনি। স্পিনার হলেও ব্যাটের হাত চমৎকার। ২০১৬ সালে সৌরভ গাঙ্গুলির চোখে পড়ে গিয়েছিলেন তিনি। বাংলায় চলে আসেন। বাংলার হয়ে ধারাবাহিক ভালো ফল করে ২০২২ সালে ভারতীয় দলেও জায়গা করে নেন। একদিনের ভারতীয় দলে এবং টি-টোয়েন্টি ভারতীয় দলে কয়েকটি ম্যাচ খেলেছেন।  নিজের বাড়ি যে রাজ্যে সেই হরিয়ানার মাটিতে, রোহটকের বংশীলাল স্টেডিয়ামে এলিট গ্রুপে রঞ্জি ট্রফির খেলায়  হরিয়ানাকে বাংলার হয়ে মাটিতে মিশিয়ে দিলেন। ৩১ বছরের শাহবাজের স্পিনারের বলের জাদুতে দু ইনিংসে নাকানিচোবানি খেল হরিয়ানা। ৮০ রানে ১১ উইকেট পেলেন শাহবাজ। প্রথম হিংসা ৪২ রানে ৫ উইকেট পাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ৬ উইকেট পেলেন তিনি।  ১৮৮ রানে ম্যাচ জিতে নিল বাংলা। ম্যাচের তৃতীয় দিনেই ম্যাচে পূর্ণ কর্তৃত্ব নিয়ে জিতল বাংলা।

About Post Author