Home » ইডির আইপ্যাক হানা কাণ্ডে চর্চায় থাকা প্ৰিয়ব্রত রায় বারাসাত পুলিশের নতুন পুলিশ সুপার

ইডির আইপ্যাক হানা কাণ্ডে চর্চায় থাকা প্ৰিয়ব্রত রায় বারাসাত পুলিশের নতুন পুলিশ সুপার

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন,সময় কলকাতা , ১ ফেব্রুয়ারি : রাজ্যে বড়সড় পুলিশ প্রশাসনের রদবদলের অঙ্গ হিসেবে বারাসাত পুলিশ জেলার নতুন পুলিশ পুলিশ হলেন সুপার হলেন প্রিয়ব্রত রায়। বারাসাতের বিদায়ী পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খড়িয়া দার্জিলিং-এর দায়িত্ব নিতে চলেছেন। প্ৰিয়ব্রত রায় বারাসাত পুলিশ জেলায় যাওয়ার আগে কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার (DC South) হিসেবে কর্মরত ছিলেন।তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের ২০১৪ ব্যাচের সরাসরি নিযুক্ত (Direct Recruit) আইপিএস অফিসার। সাম্প্রতিক সময় সারা দেশে হইচই ফেলে দেওয়া ঘটনা প্রতীক জৈনের বাড়ি ইডি হানার সময় তাঁর নাম চর্চায় উঠে আসে। তিনি সকালে ৯ টার সময় লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি পৌঁছালে ইডি তাঁকে বাধা দেয় বলে অভিযোগ। ইডি ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টে যে কয়েকজন পুলিশ আধিকারিকের নাম নথিভুক্ত করেছিল তার মধ্যে অন্যতম প্রিয়ব্রত রায়। রাজীব কুমার, মনোজ ভার্মার পাশাপাশি ইডি প্রিয়ব্রত রায়ের নামেও অভিযোগ দায়ের করে।।।

About Post Author