সময় কলকাতা : এশিয়া কাপ অনূর্ধ্ব ১৯ ফাইনালে ভারতের সামনে বিশাল রানের টার্গেট খাড়া করল পাকিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৩৭ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে উসমান খান ১০৭ এবং আব্দুল কাদির ৫৪ বলে ঝোড়ো ৮৩ রান করেন। কাব্য প্যাটেল ১০ ওভারে ৬৮ রান দিয়ে চারটি উইকেট পান। এদিন বোলিংয়ের প্রধান অস্ত্র ঈশান সুদ না থাকায় ভারতীয় বোলিংয়ের ধার অনেকটাই কমে যায়। ওপেনিং জুটিতে পাকিস্তানী ব্যাটসম্যানরা অট ওভারে ৬২ রান তুলে নেন। প্রথম উইকেট পতনের পর আব্দুল কাদির এসে ঝড় তোলেন। তিনি আটটি ছয় মারেন। তিনি এবং উসমান আউট হওয়ার পরে পাকিস্তানের রানের গতি কিছুটা নিয়ন্ত্রিত হয়। ৪৪ শেষে পাকিস্তানের রান ছিল তিন উইকেটে ২৯৯। পাকিস্তান শেষ ছয় ওভারে মাত্র ৩৮ রান তোলায় রানের পাহাড় আরও বড় চেহারা নেয়নি।।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতের সামনে বিশাল রানের টার্গেট খাড়া করল পাকিস্তান
Oplus_131072


More Stories
উরুগুয়ে হারিয়ে দিল মেসিহীন আর্জেন্টিনাকে
নিস্ফলা পাকিস্তান বনাম শ্রীলঙ্কা টেস্ট
বিশাল কাইথ ফিরলেন ভারতীয় দলে