পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ২০ নভেম্বর :নিউজিল্যান্ডের বড় ইনিংসের পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারত। ভারতের দুই ওপেনার দুর্দান্ত শুরু করেছেন ওয়েলিংটন টেস্টে। যশস্বী জয়সওয়াল এবং কে এল রাহুলের ব্যাটিংয়ের সৌজন্যে ভারত নিউজিল্যান্ডের ৩৬৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটে ১৫৯ রান তুলেছে। প্রথমে খুব ধীরে ও সাবধানে ইনিংসের সূচনা করলেও দ্রুত পাল্টা আক্রমণের রাস্তা ধরেন যশস্বী জয়সওয়াল। তাকে সঙ্গ দেন কে এল রাহুল। দিনের শেষদিকে জয়সওয়াল ৮৯ বলে ৮৫ রান করে ম্যাট হেনরির আউট হয়ে গেলেও ৫২ রানে অপরাজিত রয়েছেন কে এল রাহুল। এর আগে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৬৮ রানে যেখানে ১৭৫ রানে অপরাজিত থেকে যান হেনরি নিকোলাস। বুমরা ৯২ রানের চারটি উইকেট পান। তবে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় দিনের সবচেয়ে প্রভাবশালী ছিলেন আকাশদীপ, তিনি তিনটি উইকেট পান। নিউজিল্যান্ডের ষষ্ঠ জুটি ২১৬ রান তোলার পরে শতরানকারী গ্লেন ফিলিপকে আউট করে শুক্রবার সকালে ভারতকে লড়াইয়ে ফিরিয়ে আনেন আকাশদীপ ।।
নিউজিল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছে ভারত
Oplus_131072


More Stories
বুমরার নতুন রেকর্ড
বাংলাদেশ চুরমার দক্ষিণ আফ্রিকায়
বিশ্বত্রাস সাইমন হারমার