টানা তৃতীয় বার পাকিস্তানকে হারাল এবং এশিয়া কাপ জিতে নিল ভারত। তবে ফাইনাল হল ফাইনালের মতোই। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনার, রুদ্ধশ্বাস লড়াই।
টসে হেরে ব্যাটিং করতে শুরু করে পাকিস্তান। ঝোড়ো হাফসেঞ্চুরি ফারহানের। ৩৫ বলে অর্ধশতরানপূরণ করলেন তিনি। ‘শাস্তির ভয়ে’ আর বিতর্কিত সেলিব্রেশন করেননি পাক ব্যাটার। কিন্তু পাকিস্তানের ওপেনিং জুটি ৮৪ রান করেন।
পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন বরুণ চক্রবর্তী। তিনি ৫৭ রানের মাথায় আউট করলেন ভয়ংকর হয়ে ওঠা ফারহান। ৮৪ রানে প্রথম উইকেট পড়ল পাকিস্তানের।
পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল ১৪৭ রানে। জবাবে ভারত পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নিল। ভারতের জয়ের নায়ক তিলক ভার্মা।।
তবে বিতর্ক পিছু ছাড়ল ভারত পাক ফাইনাল ম্যাচে।রবিবার এশিয়া কাপ ফাইনালের আগেও জোড়া বিতর্ক দেখা গেল।
শনিবারের পর রবিবারও ট্রফি নিয়ে পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে ছবি তুলতে রাজি হলেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাল্টা দিয়েছে পাকিস্তানও। তাঁরা টসের সময় কথা বলতে রাজি হয়নি ভারতীয় সঞ্চালক রবি শাস্ত্রীর সঙ্গে। তখন পাঠানো হয় ওয়াকার ইউনুসকে ।
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ফাইনালের দিন টসের সময় সঞ্চালক হিসাবে শাস্ত্রীকেই বেছে নিয়েছিল আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তিনি আগের দু’টি ভারত-পাকিস্তান ম্যাচেও সঞ্চালনা করেছিলেন। এ দিন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচের আগে এসিসি-কে অনুরোধ করে নিরপেক্ষ সঞ্চালক দেওয়ার জন্য।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক