Home » অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত

অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাই : প্রশ্নের ছলে নিজেই উত্তর দিলেন অনুব্রত মণ্ডল। তিনি নিজেই জিজ্ঞেস করলেন, নিজেই উত্তর দিলেন। উত্তরের মধ্যে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অনুব্রত জিজ্ঞেস করলেন কার জন্য জেলে গিয়েছিলাম? নিজেই উত্তর দিলেন, অভিষেকের জন্যই জেলে গিয়েছিলাম।অনুব্রত বলেন, আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওঁর জন্যই জেলে গিয়েছি।”

অভিষেকের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হয়ে গেলেন বলে বুধবার দাবি করেন অনুব্রত মণ্ডল । তিনি আরও বলেন, “ছোট থেকে তো ও (অভিষেক ) রাজনীতি করেনি।”মমতাকে বার্তা দিয়ে বলেন বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চারবার ফোন করেছিলেন। তখন তিনি নেত্রীকে বলেছিলেন, “অভিষেককে তুলে নাও” এবং “চোখে দেখো না, কানে দেখো তুমি।” “দলটা শেষ করার মূলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি  মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অনুব্রত এবং এদিন আবার আই-প্যাক (I-PAC)-কে আক্রমণ করে তিনি এটিকে ‘ফেকপ্যাক’ বলে আখ্যা দেন।।

About Post Author