Home » সিরিজের শেষ ম্যাচে ভারত জিতল ৪৬ রানে

সিরিজের শেষ ম্যাচে ভারত জিতল ৪৬ রানে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৩১ জানুয়ারি : সিরিজের শেষ ম্যাচে জিতল ভারত। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ভারত জিতল ৪৬ রানে। ঈশান কিষানের ৪৩ বলে করা ১০৩,, সূর্য কুমারের ৩০ বলে ৬৩ এবং হার্দিকের ১৭ বলে ৪২ রানের সৌজন্যে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৭১ রান করে। পাল্টা ব্যাট করতে নেমে ১৯. ৪ বলে ২২৫ রানে অল আউট হয়ে যায় কিউইরা। ফিন এলেন করেন ৮০ রান। আর্শদীপ ৫১ রানে ৫ উইকেট পান।ভারত সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে।তবে বিশ্বকাপের আগে ঈশান কিষান বা সূর্যকুমারদের ফর্ম যেমন আশাবাদী করছে ভারতীয় থিঙ্ক ট্যাংককে তেমনই চিন্তার বিষয় সঞ্জু স্যামসনের ফর্ম। এদিন ব্যাট হাতে করলেন ৬ রান, তাঁকে রিপ্লেস করার কথা ভাবা হচ্ছে এবং এদিন ঈশান কিষানকে উইকেটের পেছনে দেখতে পাওয়ার মধ্যে দিয়ে তা পরিষ্কার।।

About Post Author