সময় কলকাতা ডেস্ক, ৫ জুলাই :সম্মানহানি কাম্য নয় তাই আক্রান্ত হওয়া মাত্রই সিদ্ধান্ত। ঢিল পড়তেই পদত্যাগ। উল্লেখ্য, শনিবার বারাসাতের দুই মহিলা কাউন্সিলরের বাড়িতে হামলা চলে। ভাঙচুর করার চেষ্টাও করা হয়। রবিবার ছুটির দিনই পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন শিল্পী দাস ও তন্নিষ্ঠা খাসনবীশ।
বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি সহ বেশ কিছু কাউন্সিলর সাব ডিভিশনাল অফিসারের সমীপে পদত্যাগ করলেও একাধিক কাউন্সিলর পদত্যাগ করেননি। এদের মধ্যে উল্লেখযোগ্য ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাস এবং ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবীশ। তারা নিজেরাও আশঙ্কা প্রকাশ করেছেন, পদত্যাগ না করার ফলশ্রুতি শনিবার বিকেলে হামলা যা কাঙ্ক্ষিত ছিল না । তারা আর দেরি করেননি। তড়িঘড়ি রবিবার ছুটির দিনে ই-মেলের মাধ্যমে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে তাঁরা তাঁদের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।।


More Stories
বারুইপুরে কিশোরীর প্রাণ ঝরে পড়ল, শুভেন্দু ডাকলেন, মমতা আটকে থাকলেন, পাল্টেছে কি কিছু?
জাতীয় সড়কে টোটো চলাচল ‘বেআইনিভাবে ‘ বন্ধ করা চলবে না, বিক্ষোভ টোটো-চালকদের
সামান্য বৃষ্টিতেই ডুবছে জলপাইগুড়ি