Home » আমাদের সন্তানের রক্তে শিক্ষামন্ত্রীর জন্মদিনের কেক হতে পারে না : মহুয়া মৈত্র

আমাদের সন্তানের রক্তে শিক্ষামন্ত্রীর জন্মদিনের কেক হতে পারে না : মহুয়া মৈত্র

সময় কলকাতা ডেস্ক, ৪ জুলাই : “আমাদের সন্তানদের রক্ত দিয়ে ওঁর জন্মদিনের কেক তৈরি হতে পারে না।”- মহুয়া মৈত্রর নিশানায় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দিল্লির যন্তর-মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিবাদ মঞ্চে উপস্থিত হয়ে মোদী সরকার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তীব্র আক্রমণ করে এমনটাই বললেন। প্রশ্নপত্র ফাঁস (NEET), শিক্ষা ব্যবস্থার বিপর্যয় এবং বেকারত্ব ইস্যুতে অনশনরত বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের পাশে থেকে তিনি তাঁর বক্তব্য পেশ করেন।

মহুয়া বললেন, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরব হয়ে তিনি বলেন, ভারতের যুব সমাজ ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করে তিনি বলেন,  আমাদের সন্তানদের রক্ত দিয়ে ওঁর জন্মদিনের কেক তৈরি হতে পারে না।”  প্রসঙ্গত সম্প্রতি ৫৭ বছর পূর্ণ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশের শীর্ষ বিজেপি নেতৃত্ব তাকে শুভেচ্ছা জানিয়েছিল। তবে রাহুল গান্ধীসহ বিরোধী রাজনৈতিক দল আগেই তাঁর জন্মদিন পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল। বিভিন্ন আন্দোলনকারী ছাত্রমহল জন্মদিনের মধ্যেও তার পদত্যাগ দাবি করেছিল।  আন্দোলনকারীদের দাবিকে সমর্থন জানিয়ে তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।মোদী সরকারকে তীব্র আক্রমণ: কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, “এই নির্লজ্জরা ক্ষমতার নেশায় চুর হয়ে রয়েছে। তারা দেশের যুব সমাজের কান্না ও চারপাশের পরিস্থিতি দেখতে পাচ্ছে না।” বিগত ১২ বছরে ছাত্ররা চাকরি পাচ্ছে না বলেও তিনি ক্ষোভ উগরে দেন।

একের পর এক আন্দোলন এবং অহিংস আন্দোলনের কথা তুলে ধরে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে গিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। বলেছেন, চৌরিচৌরা এবং গান্ধীজীর কথা। বলেছেন, পাঞ্জাবে কৃষক আন্দোলনের কথা। আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহুয়া বলেন, কেউ কোন তকমা এঁটে দিলে থেমে থাকবেন না। “কেউ আপনাদের ‘অ্যান্টি-ন্যাশনাল’ (দেশবিরোধী) বা অন্য কোনো তকমা দিলে একদম দমে যাবেন না। ইতিহাস সাক্ষী, ছাত্র আন্দোলনের মাধ্যমেই বড় বড় পরিবর্তন এসেছে।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা সবাই হিন্দুস্তানি”।।

(ছবি এআই জেনারেটেড )

About Post Author