Home » বিশ্বত্রাস সাইমন হারমার

বিশ্বত্রাস সাইমন হারমার

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৯ নভেম্বর : বয়স ৩৭ তবুও যত দিন যাচ্ছে সাইমন রস হারমার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর করে চলেছেন। এবার জোহেনাসবার্গ টেস্টে তিনি স্বমুর্তি ধারণ করে ধ্বংস করলেন বাংলাদেশকে। পেলেন ৫১ রানে ৬ উইকেট। জয় এনে দিলেন দক্ষিণ আফ্রিকাকে।

১২ বছর আগে টেস্টে অভিষেক হলেও প্রিটোরিয়া জাত অফ স্পিনার হারমার কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। তার স্পিনের জাদু সীমাবদ্ধ ছিল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ইংল্যান্ডে প্রচুর উইকেট পেয়েছেন এসেক্স-এর হয়ে খেলে। ২০২০ সালের উইসডানের টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন তিনি, পাশাপাশি পঞ্চম দক্ষিণ আফ্রিকান বোলার হিসাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক হাজার উইকেট পাওয়ার অসামান্য রেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে হারমারকে রুদ্র মূর্তিতে দেখা গিয়েছে ২০২৫ সাল থেকে। বিগত এক বছরে পাকিস্তান,অস্ট্রেলিয়া, ভারত তাঁর স্পিনে কুপোকাত হয়েছে। গতবছর গৌহাটিতে ভারতকে ৪০৮ রানে হারানোর পেছনে ছিল তার ম্যাজিক স্পেল। স্পিন সহযোগী পিচ পেলেই ভয়ঙ্কর হয়ে উঠছেন তিনি। কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া কে কেপটাউনে ভেঙেছিলেন হারমার ।সেদিন ১৬ রানে ৬ উইকেট পেয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের নায়ক হয়ে উঠেছিলেন তিনি। এবার বাংলাদেশকে চুরমার করলেন তিনি। ১৭ টি টেস্টে ৮৩ টি উইকেট পাওয়া সাইমন হারমার বেশি বয়সে বিশ্ব ত্রাস হয়ে উঠছেন।।

About Post Author