পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :
বুমরা স্বমহিমায়, তবুও ম্যাচে ফিরল নিউজিল্যান্ড
কিছু সময়ের অন্তরালে আন্তর্জাতিক ক্রিকেটে স্বমহিমায় প্রত্যাবর্তন ঘটালেন ভারতের পেস তারকা যশপ্রীত বুমরা। তাঁর দুর্দান্ত বোলিং সত্বেও নিউজিল্যান্ড ম্যাচে ফিরল হেনরি নিকোলাস এবং গ্লেন ফিলিপসের ব্যাটিং সৌজন্যে। বুমরার দাপটে ওয়েলিংটনে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ভেঙে পড়েছিল একটা সময়। বুমরা তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দেন। টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের স্কোর ছিল পাঁচ উইকেটে ৭০। সেখান থেকে হেনরি নিকোলাস ও ফিলিপস অবিচ্ছিন্ন ষষ্ঠ জুটিতে ১৭৩ রান যোগ করেন। দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২৪৩। নিকোলাস ১১৩ রানে এবং ফিলিপস ৯৪ রানে অপরাজিত রয়েছেন। ভারতের হয়ে বুমরার তিন উইকেট ছাড়া একটি করে উইকেট পেয়েছেন আকাশদীপ ও অনুসুল কাম্বজ।


More Stories
আবার পাকিস্তান বধ! সাফ চ্যাম্পিয়ন ভারত
আবার আইসিসি চেয়ারম্যান হওয়া জয় শাহের লক্ষ্য কী?
আবার ম্যাচের ভাগ্য নির্ধারক দশম জুটি,টি-টোয়েন্টির পরে একদিনের সিরিজও জিতে নিল ভারত