Home » বুমরার নতুন রেকর্ড

বুমরার নতুন রেকর্ড

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা :

বুমরার নতুন রেকর্ড

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে যশপ্রীত বুমরাহ আবার একটি মাইলস্টোনের ফলক গড়লেন। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি হয়ে উঠলেন সর্বোচ্চ চতুর্থ উইকেট প্রাপক পেস বোলার। নিউজিল্যান্ড ব্যাটার ব্লান্ডেলকে বৃহস্পতিবার আউট করতেই তিনি টপকে গেলেন জাভাগাল শ্রীনাথকে। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনে ৩ উইকেট পেয়ে শ্রীনাথের ২৩৬ টি উইকেটের রেকর্ড ভাঙার পরে তাঁর সামনে রয়েছেন কিংবদন্তী পেসার কপিল দেব যার সংগ্রহে রয়েছে ৪৩৪ উইকেট। এছাড়াও জাহির খান এবং ঈশান্ত শর্মা পেয়েছেন ৩১১ টি করে উইকেট যারা বুমরার চেয়ে ভারতের হয়ে বেশি উইকেট পেয়েছেন। তবে এরা সবাই দীর্ঘদিন ধরে ভারতের হয়ে ফেলেছেন যেখানে বুমরাহ মাত্র ৮ বছর ধরে টেস্ট খেলছেন। শুধু তাই নয় বিশ্বে এই মুহূর্তে বোলারদের মধ্যে তার বোলিং গড় সবচেয়ে ভালো। আগামী দিনে বুমরাহ নতুন কোন কোন মাইলস্টোন করতে পারেন সেটাই এখন দেখার।

About Post Author