সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর : পাকিস্তানের বিরুদ্ধে বদলা অধরা রয়ে গেল। ফাইনালে ওঠাই হল না ভারত। সেমিফাইনালে কার্যত একপেশে খেলে ভারতীয় এ দলকে সম্পূর্ণ পর্যুদস্ত করল শ্রীলঙ্কা এ দল। রাইজিং স্টার্স এশিয়ান কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা ভারতীয় দলকে ৮ উইকেটে হারিয়ে দিল। ৫১ বল বাকি থাকতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে জয়ের ৩১৮ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারত ৮ উইকেটে ৩১৭ রান করেছিল। সর্বোচ্চ রান অভিষেক শর্মার ৭৮। এছাড়া বৈভব সূর্যবংশী ৪০, তিলক বর্মা ৫৩ এবং শাহবাজ অপরাজিত ৫৪ রান করেন। শুরু ভালো করলেই অভিষেক ফিরতেই ভারতের রানের গতি শ্লথ হয়ে যায়। তারমধ্যে রিঙ্কু সিং বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়ার পরে ভারতের রানের গতি আরও কমে যায়। পাল্টা ব্যাট করতে নেমে শ্রীলংকার দুই ওপেনার জয়বর্ধনে ও ক্রুসপুল্লে মিলেই ভারতীয় বোলিংকে ধ্বংস করে দেন। দুজনেই শতরান করে আউট হন। কোনো ভারতীয় বোলারই দাগ কাটতে পারেননি। এরপরে মধুস্কা ও অধিনায়ক পবন রত্নায়েকে মিলে বাকি কাজ সম্পন্ন করে দলকে ফাইনালে তোলেন। তারকা খচিত ভারতীয় দল কাতার থেকে ফিরছে একরাশ ব্যর্থতাকে সঙ্গী করে।।
ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
Oplus_131072


More Stories
দক্ষিণ আফ্রিকায় বিধ্বস্ত বাংলাদেশ
দানবীয় ব্যাটিং,বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড
ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের লক্ষ্য ৩৫২