পুরন্দর চক্রবর্তী, ২৪ নভেম্বর : ছক্কার ফুলঝুরি। রাইজিং স্টার্স এশিয়া কাপ টুর্নামেন্টে বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং। চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এমনকি যারা চোখে দেখলেন তারাও বিশ্বাস করতে পারছেন কিনা সন্দেহ। বৈভব সূর্যবংশীর শনিবার কাতারে ব্যাটিং পরাক্রম কার্যত ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য । লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড করলেন ১৬ অনূর্ধ্ব তরুণ মাত্র ৫৩ বলে ২০৪ রান করে যার মধ্যে ২৮ টি ওভার বাউন্ডারি।
ইউএই-র বিরুদ্ধে মাত্র ১৪. ২ ওভারে ভারত ২৫০ রানের জয়ের টার্গেটে পৌঁছে যায় বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ের সৌজন্যে। প্রত্যেক ওভারে গড়ে তিনটি থেকে চারটি করে ওভার বাউন্ডারি মেরেছেন সূর্যবংশী। আরবের দলটির অবস্থা খুব করুণ দেখিয়েছে তাঁর বিরুদ্ধে। একদিনের ক্রিকেটে ফ্রেজার ম্যাকগার্কের ২৯ বলে শতরানের রেকর্ড ভেঙে ২৮ বলের মধ্যে শত রান করে বিশ্ব রেকর্ড করে যান বৈভব। ভারত অনায়াসে জিতেছে, সেমিফাইনালেও পৌঁছে গিয়েছে কিন্তু সবকিছু ছাপিয়ে গিয়েছে বৈভব সূর্যবংশীর দানবীয় ব্যাটিং।।


More Stories
ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের লক্ষ্য ৩৫২
ওয়েলিংটনে চালকের আসনে ভারত
নিউজিল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছে ভারত