পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : সাম্প্রতিক সময় ভারতীয় টেস্ট ক্রিকেটে অন্যতম সফল পেস বোলারের নাম মোহম্মদ সিরাজ। ইংল্যান্ডের মাটিতে অবিশ্বাস্য ইতিহাস গড়ে রূপকথার জয় এনেছিলেন। সিরিজকে ভারতের দিকে টেনে আনার কারিগর ছিলেন তিনি। সুনীল গাভাস্কারের কথা অনুযায়ী ভারতকে কখনোই হতাশ করেন নি সিরাজ। টেস্টে রয়েছে প্রায় দেড়শো উইকেট। অথচ নিউজিল্যান্ডে এক আশ্চর্য ও অজ্ঞাত কারণে তাঁকে উপেক্ষা করা হল। দুটি টেস্টেই বসিয়ে রাখা হল তাঁকে। প্রথম টেস্টে ভারতীয় বোলিং ব্যর্থতা প্রকট হলেও আবার সব ক্রিকেট বিশেষজ্ঞকে অবাক করে দুই অভিজ্ঞ বোলার সিরাজ ও রবীন্দ্র জাদেজাকে বসিয়ে রেখে ক্রাইস্টচার্চ টেস্টের ভারতীয় একাদশ ঘোষণা হল। প্রশিদ্ধ কৃষ্ণার বদলে দলে জায়গা পেলেন গুরনুর ব্রার। টেস্টে অভিষেক হল তাঁর। সিরাজের দলে জায়গা না পাওয়া আবার প্রশ্ন তুলছে ভারতীয় থিঙ্ক ট্যাংকের সিদ্ধান্ত নিয়ে। যতই শুভমান গিল বলুন ফরমের বিচারে সিরাজকে বসিয়ে রাখা হয়েছে, ক্রিকেট বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তের পেছনে গৌতম গম্ভীরের পছন্দ অপছন্দকে স্থান দিচ্ছেন। অসংখ্য করা হচ্ছে মোহাম্মদ সামির পরে এবার কী তাহলে সিরাজের পালা! আদৌ আর সুযোগ পাবেন তো সিরাজ? এরকম মনে করার কারণ স্বাভাবিকভাবেই দেখা দিয়েছে যে, নির্বাচকরা সিরাজকে সুযোগ দিলেও গৌতম গম্ভীর তাকে প্রথম একাদশে দেখতে চান না।
আবার ব্রাত্য সিরাজ আদৌ আর সুযোগ পাবেন কি? নাকি তিনি হবেন দ্বিতীয় সামি?


More Stories
বিদেশি দলকে হারিয়ে আবার ইতিহাস ইস্টবেঙ্গলের, নায়ক জিকসন ও লাচেনপা
টেস্টে ছক্কার শিরোপার দৌড়ে ঋষভ
বিশ্বত্রাস সাইমন হারমার