Home » সতর্ক সূচনা নিউজিল্যান্ডের

সতর্ক সূচনা নিউজিল্যান্ডের

Oplus_131072

সময় কলকাতা, ২৭ নভেম্বর : প্রথম টেস্টের মতোই ক্রাইস্টচার্চে টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত প্রাথমিক বিপদ কাটিয়ে উঠল এবং সতর্ক ভাবে প্রথম দিনের চা পানের বিরতির পরে বাকি সময় ব্যাট করল। দিনের শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে ২৪৬। এদিন মধ্যাহ্ন ভোজের আগে কনওয়ের উইকেট তুলে নেন ভারতের হয়ে টেস্ট অভিষেককারী গুরনুর ব্রার। কিউয়ি অধিনায়ক ল্যাথাম ৫৯ রান করে আউট হন এবং ১১০ রানে পর পর তিন উইকেট হারিয়ে নিউজিল্যান্ড কিছুটা বিপাকে পড়লেও ক্রিজে এসে ব্লান্ডেল প্রথমে মিচেলের সঙ্গে পরে ফিলিপস-এর সঙ্গে জুটি বেঁধে নিউজিল্যান্ড ইনিংসে নিশ্চয়তা দেন । নিজের ৫০ তম টেস্টে অর্ধশতরান করে অপরাজিত ব্লানডেল। বুমরাহ অপ্রত্যাশিতভাবে উইকেট বিহীন দিন কাটালেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল আকাশদীপ। তিনি দুটি উইকেট পেয়েছেন ।।

About Post Author