পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : এক যুগ অর্থাৎ বারো বছর। এক যুগ আগের এই দিনটি ক্রিকেট ইতিহাসের এক কালো দিন। ২৭ নভেম্বর। ক্রিকেট মাঠে খেলতে গিয়ে মৃত্যু হওয়ার যে অধ্যায়টি সাম্প্রতিককালে সবচেয়ে মর্মান্তিক ও চর্চিত তার কেন্দ্রে থাকা অজি ক্রিকেটার ফিলিপ হিউজেসের প্রয়াণ তিথি।ক্রিকেট মাঠে গুরুতর চোট পেয়ে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজেস ২০১৪ সালের ২৭ নভেম্বর, মাত্র ২৫ বছর বয়সে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে মারা যান। ২০১৪ সালের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলস এবং সাউথ অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ঘরোয়া শেফিল্ড শিল্ড ম্যাচ চলাকালীন দুর্ঘটনা ঘটে। তিনি তখন সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ৬৩ রানে অপরাজিত ছিলেন। নিউ সাউথ ওয়েলসের বোলার শন অ্যাবটের করা একটি বাউন্সার হুক করতে গিয়ে তিনি বলের লাইন মিস করেন। বলটি তাঁর হেলমেটের নিচে বাম কানের ঠিক পেছনের অরক্ষিত অংশে ও ঘাড়ে সজোরে আঘাত করে। বল লাগার কয়েক মুহূর্ত পরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়। আঘাতের ফলে তাঁর মস্তিষ্কের ধমনী ছিঁড়ে গিয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল তাঁর । দুই দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর ২৭ নভেম্বর না ফেরার দেশে চলে যান তিনি।
কালো দিনের স্মৃতি : ফিলিপ হিউজেসের প্রয়াণের একযুগ
Oplus_131072


More Stories
ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
দক্ষিণ আফ্রিকায় বিধ্বস্ত বাংলাদেশ
দানবীয় ব্যাটিং,বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড